বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৬ জুন) বিকাল ৫ টার দিকে নজরুল ইসলাম (নুরু কাজী) (৬৫) নিজ বাড়ীতে আইসোলেসনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রিজভী আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির বাড়ি মুকসুদপুর পৌরসভার চন্ডিবরদি গ্রামে।
এ নিয়ে মুকসুদপুর উপজেলায় মোট আক্রান্ত ৬৭ জন, সুস্থ্য হয়েছেন ২৬ জন, মৃত্যু ১ জন।