বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের হাতে জিবাণুনাশক স্প্রে ও ওষুধ তুলে দিলেন আমান খান

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের হাতে জিবাণুনাশক স্প্রে ও ওষুধ তুলে দিলেন আমান খান

বাংলার নয়ন সংবাদঃ

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের হাতে স্প্রে মেশিন ও জিবাণুনাষক ওষুধ পৌছে দিলেন এমএ খান আমান।

বুধবার (১৭ জুন) সকালে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসলিমা আলী’কে কিছু স্প্রে মেশিন ও জিবানুনাষক ওষুধ তুলেদেন মুকসুদপুর চন্ডিবর্দী গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা টেংরাখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ছরোয়ারজান খানের নাতী এমএ খান আমানের পক্ষে তার ছোট ভাই কনক খান।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায় কর্মকর্তা ফয়জুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, সাংবাদিক ছিরু মিয়া, গোলাম ফরহাদ রিপন, বাংলার নয়ন পত্রিকার নির্বাহী সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।

এমএ খান আমান বাংলার নয়নকে বলেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মুকসুদপুর-কাশিয়ানীর রুপকার জননেতা মুহাম্মাদ ফারুক খানের নির্দেশে ও আগামীর বাংলাদেশ নামে খ্যাত মুকসুদপুরের নয়নের মনি কানতারা খানের সহযোগিতায় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, মুকসুদপুর পৌরসভার বিভিন্ন স্থানে মোট ১১০ টি স্প্রে মেশিন, জিবানুনাষক ওষুধ ও ৪ হাজার মাস্ক বিতরন করা হয়েছে।

মুকসুদপুর পৌরসভার চন্ডিবর্দি গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান বিশিস্ট সমাজ সেবক,ব্যবসায়ী ও কাগজ কলম পত্রিকার প্রধান সম্পাদক এমএ খান আমান।

তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে মাস্ক, স্প্রে মেশিন জিবানুনাষক ওষুধ বিতরন করেন। মহামারী করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে প্রথম থেকেই কাজ করে যাচ্ছেন। মুকসুদপুর পৌরসভার সব কয়টি ওয়ার্ডে মাস্ক বিতরন করেছি প্রয়োজনে আরো মাস্ক দেয়া হবে।

তিনি আরো বলেন, সকলে নিরাপদ দুরত্ব বজায় রাখা সহ মাস্ক ব্যবহারের অনুরোধ জানান।
তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com