শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরের ঝুটিগ্রামে চলছে জমজমাট তাস জুয়ার আসর

মুকসুদপুরের ঝুটিগ্রামে চলছে জমজমাট তাস জুয়ার আসর

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝুটিগ্রামে টাকার বিনিময়ে তাস, জুয়া খেলার অভিযোগ।

সারা দেশে টাকা বা অন্য কিছুর বিনিময়ে তাস, ডাইস, হাউজি খেলাসহ সব ধরনের জুয়া খেলা নিষিদ্ধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে এ ধরনের খেলার অনুমতিদাতা, আয়োজক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী সকল ধরনের জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং কঠোর ব্যাবস্থার পরেই এ ধরনের রায় হাইকোর্ট দেয়।

কিন্তু এর বিপরিত চিত্র দেখা গেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবারিয়া ইউনিয়নের ঝুটিগ্রামের মৃত ভাশা মুন্সীর ছেলে মোঃ জোবান মুন্সীর নেতৃত্বে সকল আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাস ও জুয়ার আখড়া বসিয়ে এলাকার যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। জুয়ার আসর বসিয়ে প্রায় অর্ধশতাধিক পরিবারকে নিঃস্ব করে পথে বসিয়ে দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ঝুটিগ্রামের মুন্সি বাড়ী, ছোবুর খাঁর বাড়ী, বরইলিভীটা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিনিয়তই বসায় এই জমজমাট জুয়ার আসর। প্রতিদিনই বাড়ছে জুয়ারুদের সংখ্যা। তাসের এমন নেশা তৈরী করা হয় কেউ কেউ বিভিন্ন কিছু বন্ধক রেখে, চড়া সুদে টাকা নিয়ে, বাবা মায়ের টাকা চুরি করে আজ অনেকেই নিঃস্ব হয়ে গেছে।
এলাকার সচেতন মানুষের দাবী যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি নজরে এনে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com