রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
সাপ্তাহিক ভোরের বাংলাদেশ পত্রিকার রিপোর্টার মোহাম্মদ দাইয়ান দায়েম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তাহার পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মোহাম্মদ দাইয়ান দায়েম , গত মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ এসেছে।’

মোহাম্মদ দাইয়ান দায়েম ,আরও বলেন মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার আমাদের অভিভাবক নেত্রী তাঁহার নির্দেশনা মোতাবেক সারাদেশে ব্যাপক হারে ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ তৎপরতা শুরু হয়েছে যথাযথ ভাবে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় মানুষের জীবন ও জীবিকা রক্ষা, অর্থনৈতিক প্রণোদনাসহ দেশের এক তৃতীয়াংশ মানুষকে সরকারি সহায়তার আওতায় এনে যেসব পদক্ষেপ নিয়েছেন, তা আজ সমগ্র বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মোহাম্মদ দাইয়ান দায়েম তার ব্যাক্তি উদ্যোগে নিজ অর্থায়নে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডে দিন-রাত নিরলসভাবে ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
তাদের এই উদ্যোগটি এলাকায় সাড়া জাগিয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে হতদরিদ্র অসহায় মানুষেরা তাদের হাতে এই খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত।
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মেধাবী ছাত্র মোহাম্মদ দাইয়ান তার টিউশনির জমানো টাকা দিয়ে মহামারী করোনার এই দুর্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রান সহায়তা বিতরন করে যাচ্ছেন।

তিনি বাংলার নয়নকে বলেন, এমনিতে তার কোনো উপসর্গ ছিল না। সংক্রমণ ধরা পড়ায় বাসায় আইসোলেশনে আছেন মোহাম্মদ দাইয়ান দায়েম।’
তিনি দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন।