বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ

মুকসুদপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রদর্শনী (কৃষি প্রণোদনা) ২০১৯-২০ অর্থ বছরের পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের বীজ, ও অন্যান্য সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর থানার পরিদর্শক তদন্ত সাজেদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ চৈতন্য পাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।
মুকসুদপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নের ৫শ ৪৪ জন কৃষকের মাঝে ১৫ ধরনের সবজির বীঝ বিতরণ করা হয়েছে। সুবিধাভোগীদের প্রত্যেকেই আবাদ খরচ বাবদ ১হাজার ৯শ ৩৫ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com