শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

মুকসুদপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

তারিকুল ইসলামঃ

‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এই প্রতিপাদ্য নিয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার আজ ১৪ জুলাই মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় মুকসুদপুর প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাবিউল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) মোঃ আছমত হোসেন, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের, যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বেলায়েত, সাংবাদিক ছিরু মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহকারি পরিচালক মোঃ হাফিজুর রহমান ও প্রশিক্ষক হাবিবুর রহমান।

বক্তারা যুব সমাজের বেকারত্ব দুরীকরণে বিদেশী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। সেজন্য যুব সমাজকে অবশ্যই বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত এবং দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com