শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক সহ এক ডাকাত গ্রেফতার

মুকসুদপুরে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক সহ এক ডাকাত গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড় বিশ্বরোড দিয়ে গ্যাসের সিলিন্ডার বোঝাই দুটি ট্রাক ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।

মুকসুদপুর থানা সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদরের মারকাস মসজিদের সামনে থেকে শেখ মোঃ দাউদ এর গ্যাস সিলিন্ডার ভর্তী ঢাকা মেট্রো ন ১৩-৯৭৯৫ ও বরিশাল-ট- ১১-০২২০ ট্রাক দুটি ডাকাত দলের সদস্যরা নিয়ে যায়।
মালিক শেখ মোঃ দাউদ গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ করে। সদর থানা থেকে বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়।
সোমবার রাত সাড়ে তিনটার দিকে মুকসুদপুর কলেজ মোড় নামক স্থানে এসএই সাইফুল ও এএসআই মিজানুর রহমান সংগীয় ফোর্স নিয়ে দুটি ট্রাক সহ এক ডাকাতকে গ্রেফতার করে।
ডাকাত রবিন (২৮), শরিয়তপুর জেলার জাজিরা থানার বটতলা বাজারের মোঃ দুদু মিয়ার ছেলে।
গ্রেফতারকৃতকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com