শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মোচনা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

মোচনা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

তারিকুল ইসলামঃ

“মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে থানা পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াসহ পুলিশী কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানার মোচনা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার ২৫ জুলাই বেলা এগারোটায় নওহাটা এআরএম উচ্চ বিদ্যালয়ে বিট পুলিশিং-এর অফিস উদ্বোধন করেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূইয়া।

মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্যার সভাপতিত্বে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন ভূইয়া, সহকারী পুলিশ সুপার, মুকসুদপুর সার্কেল। মোচনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন খন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাকের মোহাম্মদ যুবায়ের, অফিসার ইনচার্জ মুকসুদপুর থানা, মোঃ শহীদুল ইসলাম বেলায়েত, সম্পাদক সাপ্তাহিক বাংলার নয়ন, হায়দার হোসেন, সম্পাদক মুকসুদপুর সংবাদ, মোঃ ছিরু মিয়া, সিনিয়র সহসভাপতি মুকসুদপুর প্রেসক্লাব, শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক সাপ্তাহিক মধুমতি কন্ঠ, মিজানুর রহমান মোল্যা, সাধারন সম্পাদক মোচনা ইউনিয়ন আওয়ামীলীগ, এস,এম কামরুজ্জামান টুলটু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোচনা ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুকসুদপুর থানার এসআই মোঃ মোতাহার হোসেন, সহকারী বিট অফিসার এএসআই বিল্লাল হোসেন।

বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধনকালে মুকসুদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূইয়া বলেন, বিট পুলিশিং সেবা চালু হওয়াতে এখন থেকে মোচনা ইউনিয়নবাসীকে পুলিশি সেবা পেতে কষ্ট করে থানায় যেতে হবে না। ইউনিয়নবাসী তাদের অভিযোগ এই বিট পুলিশ অফিসেই করতে পারবেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের জানান, মুকসুদপুর উপজেলার ৪টি ইউনিয়নেই এই বিট পুলিশিং কেন্দ্র খোলা হয়েছে। যে সকল ইউনিয়নে বিট পুলিশিং কেন্দ্র খোলা হয়নি পর্যায়ক্রমে সে সকল ইউনিয়নে চালু করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com