শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে ফারুক খান এমপি’র ঈদুল আজহার উপহার সামগ্রী বিতরণ

মুকসুদপুরে ফারুক খান এমপি’র ঈদুল আজহার উপহার সামগ্রী বিতরণ

তারিকুল ইসলামঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নে দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি’র পক্ষে তার বড় মেয়ে সুচিন্তা বাংলাদেশের যুগ্ম আহব্বায়ক কানতারা খান দুই দিন ব্যাপী এসব উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটিসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান মোল্যা জানান, মুহাম্মদ ফারুক খান এমপি’র পক্ষে তার বড় মেয়ে সুচিন্তা বাংলাদেশের যুগ্ম আহব্বায়ক কানতারা খান দু’দিন ব্যাপী এ উপহার সামগ্রী শনিবার থেকে বিতরণ শুরু করেছেন। মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নে মোট পাঁচ হাজার দুঃস্থ্য পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com