বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুর চৌরঙ্গি থেকে গোপিনাথপুর সড়কের কালভাটির বেহাল দশা

মুকসুদপুর চৌরঙ্গি থেকে গোপিনাথপুর সড়কের কালভাটির বেহাল দশা

মইনুল ইসলামঃ

দীর্ঘ দিন ধরে কোনও সংস্কার হয়নি। কালভাটের বেহাল দশা যে কোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ জরুরী।

মুকসুদপুর পৌর সদরের প্রানকেন্দ্র চৌরঙ্গি থেকে গোপিনাথপুর আগাড়ি পর্যন্ত রাস্তার নোমান মিয়ার বাড়ির সামনে কালভাটের বেহাল দশা। দুর্ঘটনা এড়াতে কালভাটের ভাঙ্গা স্থানে গাছের গুড়ি দিয়ে রেখেছে স্থানীয়রা। প্রতিনিয়ত কালভাটের উপরদিয়ে ছোট বড় গাড়ি প্রাইভেটকার মটরসাইকেল মাল বোঝাই ট্রাক ঝুকি নিয়ে চলাচল করছে।

টেংরাখোলা, গোপিনাথপুর, মোবারককান্দি, ছোটবাহাড়া গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র চলাচলের পথ।

কালভাটের এ অবস্থা নিয়ে ক্ষোভ জানিয়েছে স্থানীয় গ্রামের বাসিন্দারা।
এর উপর দিয়ে প্রতি দিন শয়ে শয়ে ভ্যান পারাপার হচ্ছে। যদি কোনও দুর্ঘটনা ঘটে যায়, তা হলে কে দায় নেবে।’’

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com