বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুর-কাশিয়ানীসহ দেশবাসীকে ঈদু উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কাজী কৌশিক

মুকসুদপুর-কাশিয়ানীসহ দেশবাসীকে ঈদু উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কাজী কৌশিক

আর টি হাসানঃ

পবিত্র ঈদুল আযহা মুসলমানদের জীবনে ত্যাগের মহিমায় উজ্জল একটি দিন। জিলহজ্জ মাসের ত্যাগের শিক্ষা সকল মুসলিমকে আল্লাহর নৈকট্য পেতে আমাদের সুযোগ করে দেয়।

ধনী,গরিবের বৈষম্য কমাতে ধনীরা তাদের সম্পদ থেকে পশু কোরবানীর মাধ্যমে গরীবদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং মনের পশুত্বকে ত্যাগ করাই ঈদ- উল- আযহার প্রকৃত শিক্ষা।

তাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ঈদ মানে হাসি-খুশি,ঈদ মানে আনন্দ, ঈদ মানে ধনী-গরীবের একাকার মেলামেশা। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের ঈদ হবে একটু ভিন্ন আঙ্গিকে।

সরকারের নির্দেশনা অনুসারে কোলাকুলি,হাত মেলানো ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের জামাত না পড়ে নিজ নিজ মসজিদে ঈদের জামাত আদায় করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে পবিত্র ঈদের মাধ্যমে বিশ্বব্যাপী করোনা মহামারি দূর হয়ে যাক,দূর হয়ে যাক সকল গ্লানি, আবার পৃথিবীর বুকে উদিত হোক নতুন সূর্য, ঘুচে যাক করোনার সকল অমানিশা।

কাজী কৌশিক আহম্মেদ মুছা বলেন,আমি আপনাদের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের সন্তান। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই আমার দাদা কাজী আব্দুল ছামাদ মুকসুদপুর থানা আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা ছিলেন। বাবা কাজী লুৎফর রহমান (টুকু) মুকসুদপুর পশারগাতী ইউনিয়নে দির্ঘদিন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সভাপতির পদে দায়িত্ব পালন করেছেন। নিজ অবস্থান থেকেই সব সময় আওয়ামীলীগের সকল কার্যক্রমকে বেগবান করার লক্ষে কাজ করেছেন।

আওয়ামীলীগ পরিবারের জন্মগ্রহন করেই পারিবারিক মূল্যবোধের কারনেই ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে হৃদয়ে লালন ও ধারন করে জীবনে যৌবনের ভালোবাসা দিয়ে ওয়ান এলেভেন এর বিরোধী দলের যত দূর্যোগ দূর শাসন আমাকে কখনও বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সোহাগ-নাজমুল কমিটির (সহ- সম্পাদক) হিসাবে দায়িত্ব পালন করেছি। যতদিন প্রান আছে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

ঈদ শুভ বার্তা নিয়ে সবার জীবনে আসুক, ছড়িয়ে দিক রহমতের আলো বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। এ প্রত্যাশায় পশারগাতী ইউনিয়নের সর্বসাধারন ও সম্মানিত মুকসুদপুর,কাশিয়ানী উপজেলাবাসীসহ দেশে -বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com