বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

মুকসুদপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিলে শাপলা তুলতে গিয়ে তালের ডোঙ্গা ডুবে ফাতেমা ওরফে রিয়া মনির (১১) মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ টার দিকে মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের বিলে এ ঘটনাটি ঘটেছে। নিহত ফাতেমা ওরফে রিয়ামনি লোহাইড় গ্রামের মাসুদ মোল্লার মেয়ে। সে বাটিকামারী উচ্চ বিদ্যারয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহামুদর রহমান জানান, বাড়ির পাশের বিলে রিয়ামনি সহ ৩ শিশু তালের ডোঙ্গায় করে শাপলা তুলতে যায়। ডুঙ্গা ডুবে গেলে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এদের মধ্যে রিয়ামনিকে হাপাতালে নিয়ে আসে স্বজনরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অন্য দু’ জন সুস্থ আছে বলে জানান ওই কর্মকর্তা ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com