শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে এমএ খান আমানের উদ্যোগে শোক দিবসে মসজিদে মসজিদে দোয়া

মুকসুদপুরে এমএ খান আমানের উদ্যোগে শোক দিবসে মসজিদে মসজিদে দোয়া

বাংলার নয়ন সংবাদঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় গোপালগঞ্জের মুকসুদপুরে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য এম এ খান আমান।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) জোহরের নামাজের পর পৌর সভার প্রতিটি ওয়ার্ডের মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা ঘাতকদের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের জন্য বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের সব শহীদ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সব শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ও মুকসুদপুর কাশিয়ানীর উন্নয়নের রুপকার, মা মাটি মানুষের নেতা সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খনের দীর্ঘায়ু ও সুস্থতা সহ দেশ ও দেশের জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়।

বিশিষ্ট সমাজ সেবক এমএ খান আমান বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট যে হত‍্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা খুবই জঘন্য। মানুষ কতটা নিচ ও অকৃতজ্ঞ হলে যে মানুষটি দেশের স্বাধীনতা এনে দিল, তাকেই সপরিবারে নির্মমভাবে হত্যা করে। রাসেলের মতো শিশুকেও খুনিরা ছাড়েনি। ওই খুনিদের আল্লাহ কখনো ক্ষমা করবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com