শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে টেকনাফ থেকে বন্ধুর বাড়ি বেড়াতে এসে রহস্য জনক মৃত্যু

মুকসুদপুরে টেকনাফ থেকে বন্ধুর বাড়ি বেড়াতে এসে রহস্য জনক মৃত্যু

বাংলার নয়ন সংবাদঃ

কক্সবাজার জেলার টেকনাফ থেকে বন্ধুর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর সীমান্তবর্তী নিখরহাটি গ্রামে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো বন্ধু ইসমাইল (২৩) নামে এক যুবক। নিখাঁজের দুই দিন পর পুলিশ শনিবার বিকাল ৪ টার সময় মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের বাহাড়া এলাকার কুমার নদ থেকে ভাসমান অবস্থায় ইসমাইলের মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছে। নিহত ইসমাইল টেকনাফ সদর এলাকার বশির আহম্মদের ছেলে ।

পুলিশ ও নিহত ইসমাইলের বন্ধু আজগর হোসেন ওরফে শাকিল জানায়, নিহত ইসমাইল কক্সবাজার জেলার টেকনাফ থেকে গত বুধবার তার বন্ধু মুকসুদপুর উপজলার সীমান্তবর্তী নগরকাদা উপজেলার চরযোশরদী ইউনিয়নের নিখরহাটি গ্রামের রজব আলীর ছেলে আজগর হোসেন ওরফে শাকিল এর বাড়িতে বেড়াতে আসে । পর দিন বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী ভাংগা উপজেলায় দুই বন্ধু মিলে ইসলামী ব্যাংকে চেক বই আনতে যায় । পরে ভাংগা থেকে ফিরে এসে সন্ধ্যার দিক দুই বন্ধু ইসমাইল ও শাকিল অপর বন্ধু শাকিলের চাচাতা ভাই সাগর নৌকায় বহন করে কুমার নদ পার করে দিয়ে ফেরার সময় ইসমাইল নৌকা থেকে লাফ দিয়ে গোসল করতে থাকে । এসময় হঠাৎ ইসমাইল চিৎকার দিয়ে পানিতে ডুবে যায় । পরে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা অনেক খাঁজাখুজির দুইদিন পর শনিবার বিকাল ৪টার দিক ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলামিটার দুর মুকসুদপুর বাহাড়া এলাকার কুমার নদ থেকে ভাসা অবস্থায় ইসমাইলের মরদেহ উদ্ধার করে পুলিশ ।
এলাকাবাসি জানায়, এরা মাদক ব্যবসায়ী ছিল। হয়তা মাদক কেনাবেচা কেন্দ্র করে এ হত্যাকান্ড হতে পারে । চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক জানান, ওদের মাদক ব্যবসায়ী এমন অভিযোগ শুনেছি। এলাকায় আজগর মাদক ব্যাবসায়ী মর্মে লোক মুখে শুনেছি।

নিহত ইসমাইলের বন্ধু আজগর হোসেন ওরফে শাকিল মাদক বিক্রির কথা অস্বীকার করে জানায়, নৌকা থেকে লাফ দিয়ে গোসল করার সময় সে ডুবে যায়। আমি অনেক চেস্টা করে তাকে তুলতে পারিনি।

এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের জানান, বাটিকামারির বাহাড়া কুমার নদ থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছি। ময়নাতদন্ত হাতে পেলে মৃত্যুর রহস্য জানতে পারবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com