শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ট্রলারে বসে জুয়া খেলার সময় আটক ২৭

মুকসুদপুরে ট্রলারে বসে জুয়া খেলার সময় আটক ২৭

মোঃ আকবরঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী খালে সন্ধ্যায় নদীতে ট্রলারে করে জুয়া খেলার সময় ২৭ জুয়াড়িকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। এসময় পুলিশ জুয়াড়িদের জুয়া খেলার সরঞ্জাম ও তিনটি ট্রলার, ট্রলারে থাকা সাউন্ড বক্স জব্দ করে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে মুকসুদপুর সার্কেলের সিনিয়র এএসপি মোঃ আনোয়ার হোসেন ভূইয়া নেতৃত্বে পুলিশ সন্ধ্যা উজানি খালে এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ তিনটি ট্রলার, সাউন্ডবক্স, ট্রলারে জুয়া খেলারত অবস্থায় থাকা ২৭ জুয়াড়িকে আটক করে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের জানান, মুকসুদপুর থানায় পুলিশের ব্যাপক অভিযানের কারনে জুয়াড়িরা নদীকে তাদের নিরাপদ স্থান হিসেবে ধরে নিয়েছিল। কিন্তু পুলিশের কড়া নজরদারীর কারনে তারা এড়াতে পারেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com