শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে কামড়ে বিধবার ঠোঁট ক্ষতবিক্ষত করলো এক লম্পট

মুকসুদপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে কামড়ে বিধবার ঠোঁট ক্ষতবিক্ষত করলো এক লম্পট

বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুরে এক সন্তানের জননী বিধবা নারীকে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে কামড়ে ক্ষতবিক্ষত করলো তিন সন্তানের জনক ভুপেন্দ্র নাথ চক্রবর্তী ওরফে মরা (৫৫) নামে এক ব্যক্তি।

এমন অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে পুলিশ অভিযুক্ত ভুপেন্দ্র নাথ চক্রবর্তী ওরফে মরাকে আটক করেছে। শনিবার গভীর রাতে মুকসুদপুর উপজেলার দক্ষিন জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিন জলিরপাড় গ্রামের ভগনাথ চক্রবর্তীর ছেলে ভুপেন্দ্র নাথ চক্রবর্তী ওরফে মরা শনিবার গভীর রাতে একই এলাকার ওই বিধবার ঘরে কৌশলে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা করে।

ধর্ষনের চেষ্টাকালে ওই বিধবার ঠোট কামড়ে ক্ষতবিক্ষত করে। এসময় ওই বিধবা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষনের চেষ্টাকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিধবাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয় ।

বিধবা ওই নারী জানায়, ভুপেন্দ্র নাথ চক্রবর্তী ওরফে মরা আমাকে দীর্ঘদিন যাবত কু-প্রস্তাব দিয়ে আসছিল। লম্পট আমার ঘরে কৌশলে প্রবেশ করে আমাকে ধর্ষনের চেষ্টা করে এক পর্যায় ব্যর্থ হয়ে আমার ঠোট কামড়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। এ ধরনের কাজ যেন আর কারো সাথে না করতে পারে আমি এ ঘটনার বিচার চাই ।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার জানান, ধর্ষনের চেষ্টায় ব্যর্থ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com