শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুর পৌর সদরকে সিসি টিভির আওতায় আনার লক্ষ্যে মতবিনিময় সভা

মুকসুদপুর পৌর সদরকে সিসি টিভির আওতায় আনার লক্ষ্যে মতবিনিময় সভা

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর পৌর সদরে সিসি টিভির আওতায় আনার লক্ষ্যে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়েরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় মুকসুদপুর থানা মিলনায়তনে ওসি শাকের মোহাম্মদ যুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আতিকুর রহমান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা।
বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি ( তদন্ত) আমিনুর রহমান, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হুজ্জাত হোসেন লিটু, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান মোল্যা, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ছিরু মিয়া, মুকসুদপুর সদর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক অখিল সাহা, যুবলীগ নেতা শাহিনুজ্জামান শাহীন প্রমুখ।

মুকসুদপুর থানার এসআই সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী ওহিদুল ইসলাম, শহিদুল ইসলাম সহিদ, হাদিউজ্জামান হাদি, বাংলার নয়ন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক নাহিদ পারভেজ জনি, সাংবাদিক লিয়াকত হোসেন, মুকসুদপুর সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মেহের মামুন, মামুন ইসলাম, আরটি হাচান সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com