শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে জলিরপাড় ইউপি উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মুকসুদপুরে জলিরপাড় ইউপি উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লিয়াকত সরদারঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বিভা মন্ডল। বুধবার দুপুরে মনোননপত্র দাখিলের শেষ দিনে মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের সমসয় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদীকা তাপসি বিশ্বাস দুর্গা,উপজেলা মহিলা লীগ নেত্রী শারমিন অধোরা সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দীন জানান, এ পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করছেন, দাখিল করেছেন একজন, আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২০ অক্টোবর ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য জলিরপাড় ইউপি পরিষদের চেয়ারম্যান অখিল বৈরাগীর মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com