শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

মুকসুদপুরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুরে কাচামাল ব্যবসায়ী মঙ্গল সরদার হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জলিরপাড় বাজারের ব্যবসায়ীরা।

জলিরপাড় বাজার বনিক সমিতির আয়োজনে আজ শুক্রবার বেলা ১১টায় জলিরপাড় বাজার কলেজ রোডে শতাধিক মানুষ ঘন্টাব্যপী মানববন্ধন কর্মসূচী পালন করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, জলিরপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জতিনময় বৈরাগী, বনিক সমিতির সাধারন সম্পাদক স্বপন শেখ, ইউপি সদস্য মাখম মন্ডল, কমরেড ইচাহাক মোল্যা, মানষ বালা, শাহীন কাজী, খলিল শেখ, বিধান বাক্চী, নিধান সরকার।

এসময় বক্তারা বলেন, মঙ্গল সরদার বাজারের একজন সৎ ব্যবসায়ী ছিলেন, যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে আমরা তার খুনিদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি ।

উল্লেখ্য, গোপালগঞ্জের মুকসুদপুরে গত ১১ সেপ্টেম্বর ২০২০ বাড়ী থেকে নিখোঁজের একদিন পর হাত-পা বাঁধা অবস্থায় মঙ্গল সরদারের লাশ শনিবার দুপুরে উপজেলার দক্ষিন জলিরপাড় গ্রামের একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com