শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নগরকান্দায় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দুলুর শোডাউন

নগরকান্দায় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দুলুর শোডাউন

শফিকুল খান জনি,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী বর্তমান ৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলু মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে।

শুক্রবার বিকালে শতাধিক মোটরসাইকেলসহ লোকজন নিয়ে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় পৌরবাসির সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দোয়া চান। দুলু ইতিমধ্যে পৌরবাসির বিভিন্ন সেবা দিয়েছেন। বর্তমানে তিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর, পৌর স্বেচ্ছা-সেবকলীগের সভাপতি ও নগরকান্দা বাজার বনিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

দেলোয়ার হোসেন দুলু বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আমি আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে অংশ গ্রহন করতে ইচ্ছুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার প্রানের নেত্রী নগরকান্দা, সালথার উন্নয়নের রূপকার, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হাতকে আরো শক্তিশালী করতে ও নতুন প্রজন্মের অহংকার, নগরকান্দা সালথার আগামী দিনের অভিভাবক শাহদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বকে বেগবান করাই আমার মুল লক্ষ।
আমি বিগত দিনে পৌরবাসির আপদে বিপদে তাদের সাথে ছিলাম, আছি এবং আজীবন থাকবো ইনশাআল্লাহ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com