শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা । ছেলে আহত

মুকসুদপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা । ছেলে আহত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সাহানা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে স্বামী সামচু শেখ (৬০) । এসময় কোপের আঘাতে ছেলে মিঠুন শেখ (৩০) গুরুতর আহত হয়েছে । সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার চরপ্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে । আহত ও নিহতের বাড়ি একই উপজেলার রাঘদী ইউনিয়নের তাতীহাটি গ্রামে । তারা চরপ্রসন্নদী গ্রামে মজিবরের বাড়িতে ভাড়া বাসায় থাকতো ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের তাতীহাটি গ্রামের সামচু শেখ তার পরিবারের লোকজন নিয়ে দীর্ঘদিন যাবত একই ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের এফ.সি স্কুল সংলগ্ন মজিবরের বাসায় ভাড়া থাকতো । সোমবার সকাল ৭টার সময় পারিবারিক কলহের জের ধরে ছেলে মিঠুন শেখ ও মা সাহানা বেগমের মধ্যে কথাকাটাকাটি হয় । এসময় সামচু শেখ তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় । পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী সাহানা বেগমকে (৫০) মৃত ঘোষনা করে এবং ছেলে মিঠুন শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় ।
সামচু শেখের মেয়ে রুবিয়া আক্তার (১৯) জানায়, প্রায় দিন আমার বাবা, মা ও ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো । ঘটনার দিন সকালে আমি কাজের জন্য বাহিরে যাই । পরে ফিরে এসে দেখি আমার বাবা সামচু শেখ আমার মা ও ভাইকে কুপিয়ে জখম করে পালিয়ে গেছে ।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত ওসি খোন্দকার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com