রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
আসন্ন মুকসুদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আমানত আলী আমান খান ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। মাঠ গোছাতে মানুষের কাছে নিজের পরিচয় তুলে ধরছেন। গত ২৪ অক্টোবর শনিবার সকালে তিনি পৌরসভার চন্ডিবরদী নিজ খান বাড়ির পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পৌর সভার টেংরাখোলা বাজার, চন্ডিবরদী, মুকসুদপুর কলেজ মোড়, লখাইরচর, প্রভাকরদী গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। শারদীয় দুর্গা পুজায় পৌর সভার বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজারি ও হিন্দু সম্প্রদায়দের সাথে দেখা করেন। এছাড়াও তিনি সাধারন মানুষের মাঝে মাক্স, টিসার্ট বিতরন করেন। তিনি গোপালগঞ্জ-১ আসনের সাংসদ, সাবেক সফল মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি’র অনুসারী এবং তার একজন শুভাকাংখি। ফারুক খান এমপির বড় মেয়ে কানতারা খানের কাছেও তিনি সুপরিচিত।

আগামী পৌরসভা নির্বাচনে বতর্মান পৌর মেয়রসহ সরকার দলীয় ও স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ সম্ভাব্য এক ডজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বলে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে। দলীয় মনোনয়ন প্রত্যাশী অন্যান্য প্রার্থীরা এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার মাঠে না নামলেও প্রায় সকল প্রার্থী ভোটারদের সঙ্গে প্রতিদিন শুভেচ্ছা বিনিময় করছেন এবং চায়ের আসরে যোগ দিচ্ছেন। তবে নির্বাচনের দিনক্ষণ আরো ঘনিয়ে আসলে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দিয়ে প্রচার প্রচারণায় নেমে পড়বেন বলে অনেকের ধারনা।

মুকসুদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আমানত আলী আমান খান বাংলার নয়নকে জানান, আমি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও তার আর্দশের সৈনিক, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার একজন কর্মীমাত্র। মুকসুদপুর কাশিয়ানীর রূপকার মুহাম্মদ ফারুক খান এমপি’র একজন কর্মী। মুকসুদপুর
পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরের স্বপ্ন দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দলের ত্যাগী, সমাজকর্মী, নেতাদের মূল্যায়ন করা হবে। সে কারণেও আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করতেই পারি। এছাড়াও আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দলের জন্য আন্দোলন, সংগ্রাম, লড়াই ও ত্যাগ রয়ে়ছে আমার। দায়িত্বশীল কর্মী বিবেচিত হলে আমি দলের মনোনয়ন প্রত্যাশা করতেই পারি।
উল্লেখ্য সরল ও সদাহাস্য প্রকৃতির মোঃ আমানত আলী আমান খান বিগত ঈদ গুলোতে ঈদ সামগ্রী ও করোনাকালীন সময়ে ব্যাক্তিগত অর্থায়নে পৌরসভার সকল ওয়ার্ডে কয়েকদফা ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন এবং এলাকায় দানশীল ব্যাক্তি হিসাবেও পূর্ব থেকে তার বেশ শুনাম রয়েছে। সল্প সময়ে তিনি এলাকার মানুষের কাছে ভালোবাসার পাত্র হিসাবে স্থান করে নিয়েছেন।