বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
ফরিদপুরে প্রীতি কাবাডি প্রতিযোগিতা ম্যাচ অনুষ্ঠিত

ফরিদপুরে প্রীতি কাবাডি প্রতিযোগিতা ম্যাচ অনুষ্ঠিত

এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুরে জেলা পুলিশের আয়োজনে এক প্রীতি কাবাডি প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এর সভাপতিত্বে উক্ত প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান কাবাডি ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম(বার) পিপিএম(বার)।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, ফরিদপুর সদর সার্কেল এসপি রাশেদুজ্জামান, ভাংগা সার্কেল এসপি কাজী রবিউল ইসলাম,মধুখালী সার্কেল এসপি মোঃ আনিসুজ্জামান,

বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন মুসা মিয়া, ফরিদপুর ডিবির ওসি সুনিল কুমার, বোয়ালমারী থানার ওসি আমিনুল রহমান, মধুখালী থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, নগরকান্দা থানার ওসি সোহেল হোসেনসহ আরো অনেকে।

উক্ত কাবাডি খেলায় ফরিদপুর সদর উপজেলা কাবাডি দলের সাথে বোয়ালমারী উপজেলা কাবাডি দলের প্রতিযোগিতা হয় এতে বোয়ালমারী কাবাডি দল জয়লাভ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com