শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
নগরকান্দায় শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

নগরকান্দায় শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বেতাল গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে থানা পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে।

অভিযোগে জানা গেছে উপজেলার বেতাল গ্রামের ৮ বছরের এক শিশুকে ঘরে একা পেয়ে প্রতিবেশী আইয়ুব কাজীর ছেলে আব্দুল করিম কাজী (২২) শিশুটিকে জোর পূর্বক ধর্ষন করে। শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষক করিম কাজী পালিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে নগরকাদা উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
এ ব্যাপারে শিশুটির ভাই বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে ধর্ষক করিম কাজীকে পুলিশ গ্রেফতার করেছে।

নগরকান্দা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরহাদ হোসেন বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ধর্ষন হয়েছে কিনা সেটা জানার জন্য শিশুটিকে ফরিদপুর ওসিসিতে পাঠানো হয়েছে।

থানা অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা বলেন, অভিযোগের ভিত্তিতে করিমকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরিক্ষার পর সঠিক তথ্য জানাযাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com