বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন। ভোট হবে ডিসেম্বরে

মুকসুদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন। ভোট হবে ডিসেম্বরে

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৬ নং টেংরাখোলা ওয়ার্ডের শূন্য কাউন্সিলর পদে উপ নির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কমিশন।

এ লক্ষ্যে মুকসুদপুর পৌরসভার ৬ নং সাধারন ওয়ার্ড (টেংরাখোলা) কাউন্সিলর শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দিন বাংলার নয়নকে জানান, পৌরসভার ৬ নং টেংরাখোলা ওয়ার্ডের উপ নির্বাচনে কাউন্সিলর প্রার্থীরা রিটার্নিং অফিসারের বরাবর মনোনয়ন পত্র দাখিল করতে হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২০। মনোনয়ন পত্র বাছাই ১৭ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহারের তারিখ ২৩ নভেম্বর। ভোট গ্রহনের তারিখ ১০ ডিসেম্বর ২০২০।

উপ-নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচন অফিসে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।

উলেখ্য, মুকসুদপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহম্মদ খোকা মোল্যার মৃত্যুতে এ ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com