বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

মুকসুদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শনিবার সকালে মুকসুদপুর ডায়াবেটিস সেন্টারের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদে এসে শেষ হয়। পরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে মুকসুদপুর ডায়াবেটিস সেন্টারে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়াও কর্মসূচির মধ্যে ছিল জনসচেতনতামূলক পোস্ট, চিকিৎসা পরামর্শ ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, তারিকুল ইসলাম।, হাদিউজ্জামান, মেহের মামুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন সারাবিশ্বেই ডায়াবেটিস এখন মহামারি আকার ধারণ করেছে। এ রোগ আজীবনের। একবার হলে তা কখনো সারে না। তবে এ রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com