রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
পুলিশের সহায়তায় হারানো ছেলেকে খুঁজে পেলেন মা

পুলিশের সহায়তায় হারানো ছেলেকে খুঁজে পেলেন মা

নাজমুল হক নাহিদ, নওগাঁ:
নওগাঁর আত্রাই থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৭বছর বয়সী শিশু সানজিতকে ফিরে পেয়েছে তার বাবা-মা। নিখোঁজের এক দিন পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা।

বুধবার বিকালে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন শিশু সানজিতকে তার মা সোহাগী বেগমের হাতে তুলে দেন।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার রসুলপুর বটতলা এলাকায় শিশু সানজিত একা দাঁড়িয়ে কান্নাকাটি করছিলো।

স্থানীয়রা নাম-পরিচয় জিজ্ঞাসা করলে সে কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে সে ঘুরতে ঘুরতে এ পর্যন্ত চলে এসেছে সে শুধু তার নাম ও বাড়ি জয়পুরহাট বলতে পারছিলো। পরে স্থানীয়রা শিশুটিকে থানায় নিয়ে আসেন।

তিনি আরো জানান, মঙ্গলবার রাতে সানজিত নামের ৭বছর বয়সী একটি শিশু পাওয়া গেছে এই মর্মে জয়পুরহাট জেলার প্রত্যেক থানায় ম্যাসেজ দেয়া হয়।

এবং শিশুটির ছবিসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার চালিয়ে বুধবার বিকেলে শিশুটির বাবা-মায়ের খোঁজ পাওয়া যায়। পরে শিশু সানজিতকে তার মা সোহাগী বেগমের হাতে তুলে দেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com