শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
দাকোপে সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা

দাকোপে সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা

জিএম, আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
দাকোপে সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এর সাথে দাকোপ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সরকারী কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,শিক্ষক মন্ডলী,সুশীলসমাজ, এনজিও প্রতিনিধিবৃন্দ সহ সাংবাদিকদের নিয়ে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার ১২ টায় পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন সদ্যযোগ দান কৃত উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। বিশেষ বক্তার বক্তব্য করেন উপজেলা আ‘লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) মর্তুজা খান। বক্তৃতা করেন দাকোপ থানা অফিসার ইনচার্জ সেকেন্দার আলী, উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণরায়,

পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, খাদিজা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোজাম্মেল হক নিজামী, প্রকৌশলী ননীগোপাল দাস,সমাজসো কর্মকর্তা প্রবীর বিশ্বাস, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, ইউপি চেয়রম্যান রনজিত মন্ডল, পুলিশিং কমিটির সভাপতি এবিএম রূহুল আমীন, চালনা এমএম কলেজের অধ্যক্ষ অসিম কুমার থান্দার, শিক্ষক চিন্ময় বিশ্বাস, ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, ওয়ার্ল্ড ভিষন কর্মকর্তা ইস্টিফেন বিশ্বাস, পল্লি বিদ্যুতের কুমুদ রঞ্জন দেবনাথ,সাংবাদিক প্রতিনিধি আজগর হোসের সাব্বির প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com