শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে সরকারি কর্মকর্তা/কর্মচারী ফোরামের প্রতিবাদ সমাবেশ

মুকসুদপুরে সরকারি কর্মকর্তা/কর্মচারী ফোরামের প্রতিবাদ সমাবেশ

শহিদুল ইসলাম:
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে “ জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান ” এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি কর্মকর্তা/কর্মচারী ফোরাম র‌্যালী আলোচনা সভা করেছে।

আজ শনিবার সকালে মুকসুদপুর উপজেলা সরকারি কর্মকর্তা/কর্মচারী ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেষ করে।

পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করে। সমাবেশ শেষে উপজেলা ফারুক খান মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে ওই সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, পুলিশ বিভাগ, পবিরবার পরিকল্পনা বিভাগ, কৃষি বিভাগসহ মাঠ পর্যায়ের ৩শতাধিক কর্মকর্তা কর্মচারির উপস্থিতিতে ওই সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভুমি আসমত হোসেন,
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, কৃষিবিদ মনিরুজ্জামান, শহীদুল ইসলাম, কৃষিবিদ খায়রুল ইসলাম,

ডাঃ সচীন কুমার বিশ্বাস, বাসস জেলা প্রতিনিধি হায়দার হোসেন, যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com