বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মুকসুদপুরে মদসহ যুবক আটক

বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে রাজীব ঘরামি (২৪) নামে এক যুবককে মদসহ আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই নবকুমার ঘোষ, এসআই শওকত হোসেন, এএসআই দিদারুল আলম, এএসআই মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে

আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে মুকসুদপুর উপজেলার কলিগ্রাম মনিমোহন স্কুল এর কাছ থেকে দেশীয় তৈরি ৩ লিটার চোলাই মদসহ রাজীব ঘরামিকে আটক করে।

আটককৃত রাজীব ঘরামি ননীক্ষীর ইউনিয়নের গোয়ালগ্রামের সন্তোষ ঘরামির ছেলে।

মুকসুদপুর থানার তদন্ত ওসি খোন্দকার আমিনুর ইসলাম জানান, সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে ৩লিটার মদসহ আটক করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com