রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: কানতারা খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: কানতারা খান

শহিদুল ইসলাম:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, বলেছেন কানতারা খান।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর ফেরদৌস জুটমিলের সামনে জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম মাতুব্বর এর আয়োজনে

বুধবার বিকালে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ আসনের এমপি ফারুক খানের মেয়ে বাংলাদেশ সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ন-আহ্বায়ক কানতারা খান এ কথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে পদ্মা সেতু নির্মাণ হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোহালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এম মোশারেফ হোসেন মোল্যা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেষ বিষয়ক সম্পাদক আলহাজ¦ আমিনুর ইসলাম সেন্টু, বাংলাদেশ সুপ্রিম কোটের এ্যাডভোকেট নুরুল ইসলাম মাতুব্বর, গোহালা ইউপি চেয়ারম্যান শফিকুল আলম মোল্যা, বিশিষ্ট ব্যবসায়ী বশার মোল্যা, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ টুটুল বিশ্বাস প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দে আলী মাতুব্বর, আবুতালেব শেখ, আইয়ুব আলী মাতুব্বর, হাবিবুর রহমান, মোঃ সেলিম মাতুব্বর, হানিফ মল্লিক, বাচ্চু চোকদার প্রমূখ।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ও সকল শহীদদের শ্মরনে এক মিনিট নিরবতা পালন করেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আজাদ মাতুব্বর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com