রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

মুকসুদপুরে যুবককে কুপিয়ে জখম

মুকসুদপুরে যুবককে কুপিয়ে জখম

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার লখাইড়চর মাদরাসা সংলগ্ন সড়কে গত মঙ্গলবার সজিব মুন্সী (৩৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গুরুতর আহত সজিব মুন্সীকে মুকসুদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি মুকসুদপুর পৌরসভার লখাইড়চর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় লখাইরচর আলিয়া মাদরাসায় ওয়াজ মাহফিলে যাচ্ছিল সজিব। হঠাৎ এলাকার শাহিনুর মুন্সী, জাহিদুর মুন্সী, শামিম মুন্সী সহ বেশকিছু যুবক সজিবের পথরোধ করে টাকা পয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে যুবকেরা তাঁকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে সজিবকে উদ্ধার করেন। তাঁর কাছ থেকে নগদ টাকা,মোবাইল ছিনিয়ে নিয়েছে বলে মামলার এজাহার সূত্রে জানা যায়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মুকসুদপুর থানায় ১০ জনকে আসামি করে সজিবের পিতা ইয়াদুল ইসলাম মুন্সী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মুকসুদপুর থানার মামলা নং ১৬। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com