রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে ৩৪পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুকসুদপুরে ৩৪পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে মহিউদ্দিন মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।

গতকাল রবিবার বিকালে তাকে ৩৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই মো. মিরাজ হোসেন খানের নেতৃত্বে এএসআই দিদারুল আলম ও এএসআই মনির হোসেনকে সঙ্গে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সদ্দী গ্রাম এলাকা থেকে রবিবার বিকালে ৩৪পিস ইয়াবাসহ মহিউদ্দিন মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মহিউদ্দিন মিয়া দিগনগর ইউনিয়নের সদ্দী গ্রামের তোতা মিয়ার ছেলে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এবং আসামিকে আদালতের মাধ্যামে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com