শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নগরকান্দায় ওসির বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

নগরকান্দায় ওসির বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

শফিকুল খান জনি, নগরকান্দা, ফরিদপুরঃ

ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ সোহেল রানার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার সকালে নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন এলাকাবাসী।

ওসি সোহেল রানা নগরকান্দা থানায় যোগ দেওয়ার পর থেকেই বদলে যেতে থাকে থানার আইনশৃঙ্খলা ব্যবস্থা। মাদক, চুরি, ছিনতাই, দালালি ও নারী নির্যাতন বন্ধ সহ নানা অপকর্ম কমতে শুরু করে।
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে অংশ গ্রহণের মাধ্যমে “মানবতার ফেরিওয়ালা” হিসেবে এলাকাবাসীর কাছে বেশ পরিচিতি লাভ করেন। তিনি কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় একাধিক বার বিভিন্ন সম্মাননা পদক লাভ করেন।

হটাৎ করেই তার বদলির খবরে এলাকার সকল শ্রেণী পেশার মানুষের মাঝে এক ধরনের শোকের ছায়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে তাই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এলাকাবাসী তার বদলির আদেশ প্রত্যাহারের দাবী জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com