শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ভাঙ্গায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

ভাঙ্গায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক ফরিদপুরঃ
সরকারী নির্দেশনা অমান্য করে ফরিদপুরের ভাঙ্গায় যত্রতত্র ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অনেকটাই ওপেন সিক্রেট হয়ে পড়েছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে বালু উত্তোলনকারী ব্যবসায়ীরা বিভিন্ন এলাকায় বালু উত্তোলনের কাজ হরহামেশায় চালিয়ে যাচ্ছে অভিযোগ এলাকাবসীর।

জানা গেছে, উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর নদীর পাশে ড্রেজার মেশিন দিয়ে সাইদুল নামে একজন বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি খাস জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলনের ফলে জনসাধারণের যাতায়াত রাস্তা, ফসলি জমি ক্ষেত ও গোরস্থান বেশ হুমকির মুখে রয়েছে। সচেতন মহলের দাবী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলকারীদের রাহু গ্রাস থেকে মুক্তির জন্য দ্রুত বন্ধের পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় প্রশাসন।

এলাকার ক্ষতিগ্রস্ত একজন ভুক্তভোগী আলাউদ্দিন তালুকদার জানান, আমার বাড়ির পাশের বেশ কিছু সরকারি খাস জমি আমি ও আমাদের পরিবারের সদস্যরা ভোগ করে আসছিলাম। কিন্তু ওই জমি থেকে ব্যবসায়ীরা সাইদুল বালু উত্তোলন করে নগদ টাঁকা হাতিয়ে নিচ্ছে। আমরা গ্রামবাসী এর প্রতিবাদ করলে সাইদুল বিভিন্নভাবে আমাদের হয়রানী করে থাকে বলে তিনি অভিযোগ করেন।

এব্যাপারে ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি আলামিন মিয়া বলেন, সরকারী বিধি নির্দেশনা অমান্য করে যদি কেউ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি উপজেলা প্রশাসন থেকে অবশ্যই তদন্ত করা হবে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com