রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
দূর্যোগকালীন আশ্রয়কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা প্রদান বিয়য়ে এ্যাডভোকেসী ও ঘুর্ণিঝড় প্রস্তুতি সরঞ্জাম বিতরণ

দূর্যোগকালীন আশ্রয়কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা প্রদান বিয়য়ে এ্যাডভোকেসী ও ঘুর্ণিঝড় প্রস্তুতি সরঞ্জাম বিতরণ

জিএম, আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
দাকোপে দূর্যোগকালীন সময়ে ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থেকে স্বাস্থ্য সেবা প্রদান বিয়য়ে এ্যাডভোকেসী ও ঘুর্ণিঝড় প্রস্তুতি সরঞ্জাম বিতরন করা হয়েছে।
দাকোপে যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েল্থ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এরআর্থিক সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডএর সার্বিক তত্ত¡াবধানে“সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)”

প্রকল্পের পক্ষ থেকে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান খুলনা মুক্তিসেবা সংস্থা (কেএমএসএস) খুলনা বিভাগে দূর্যোগকালীন সময়ে ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থেকে স্বাস্থ্য সেবাপ্রদান বিয়য়ে এ্যাডভোকেসী ও ঘুর্ণি ঝড় প্রস্তুতি সরঞ্জাম বিতরন অনুষ্ঠান গত বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস।

এঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মুনসুর আলী খান, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মোজাম্মেল হক নিজামি। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , সচিবগন এবং উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ। উপস্থিত ছিলেন মোঃ আবদুল মান্নান, এ্যাডভোকেসী কো-অর্ডিনেটর, ইএইচডিপ্রকল্প,

কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং ইএইচডি প্রকল্পের বাস্তাবায়র কারী সংস্থা কেএমএসএস এর ডিভিশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর নরেশ চন্দ্র দাস, রুরাল হেলথ্ কো-অর্ডিনেটর মোঃ সিদ্দিকুর রহমান এবং ডিআর আরএ ও আরএ্ইচ স্টেপ-এর প্রতিনিধি ও গণ মাধ্যম কর্মী গন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com