সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
কাশিয়ানীতে মহাসড়কের ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাশিয়ানীতে মহাসড়কের ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলার নয়ন সংবাদঃ
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
সোমবার (০৪ জানুয়ারি) সকালে জেলার কাশিয়ানী উপজেলার শিবগাতী বাজার এলাকা থেকে এ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। আগামী ০৬ জানুয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে।
অভিযান চলাকালে মহাসড়কের শিবগাতী বাজার, পোনা বাসস্ট্যান্ড, ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড, ঘোনাপাড়া বাজারসহ বিভিন্ন বাসস্ট্যান্ড ও মহাসড়কের পাশে হাট-বাজারের দুই শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, স্টেট অ্যান্ড ল’ অফিসার অনিন্দিতা রায়, উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল শিকদার, মো. সাহিনুর রহমান, সার্ভেয়ার শিবলী সাদিক, শামীম আহম্মেদ, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন বলেন, মহাসড়কের পাশে বিনা অনুমতিতে যত্রতত্র দোকান-পাঠ, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল ও হাট-বাজার স্থাপনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনার কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের মুকসুদপুর থেকে মোল্লাহাট আবুল খায়ের সেতু পর্যন্ত এ অভিযান চালানো থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com