শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
উজানীতে ফারুক খান এমপির ব্যক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ

উজানীতে ফারুক খান এমপির ব্যক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ

মোঃ আকবর মোল্যাঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নে আজ ৮ জানুয়ারী শুক্রবার বিকালে ইউনিয়ন পরিষদে অসহায় শীতার্ত মানুষের জন্য মুহাম্মদ ফারুক খান এমপির ব্যক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র পৌঁছে দিলেন উজানী ইউনিয়নের অাওয়ামীলীগে নেতৃবৃন্দ। এসময় ১৫০ জন অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন ইউনিয়ন অাওয়ামীলীগের নেতা কর্মীরা।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজানী ইউনিয়নের চেয়ারম্যান বাবু শ্যামল কান্তি বোস, উজানী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও জোলা পরিষদের সদস্য বাবু অসেক বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ বদিউজ্জামান মোল্লা, উজানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ জিহাদুর রহমান মোল্লা প্রমুখ।

উজানী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বসবাস করা হতদরিদ্র মানুষ ও কর্মজীবী দরিদ্র, ছিন্নমূল, অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। বক্তারা বলেন সমাজে এখনো অনেক অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষ আছেন যাদের এই শীতে একটু উষ্ণতা খুবই প্রয়োজন। আমাদের একটু আন্তরিক সদিচ্ছাই পারে দুর্দশাগ্রস্ত এ মানুষ গুলোর অন্ধকার জীবন দূর করতে,
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com