রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

মুকসুদপরে নারীর লাশ উদ্ধার

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরে কল্পনা মৃধা (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার বিকালে বাড়ী থেকে লাশ উদ্ধার করা হয়। কল্পনা মৃধা উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের পরান মৃধার স্ত্রী।

স্থাণীয় ও পুলিশ সূত্রে জানাযায়, কল্পনা মৃধা দীর্ঘদিন মানসিক ভারসম্যহীন ছিলো ঘটনার দিন সকালে স্বামী পরান মৃধা ও ছেলে শ্যামল মৃধা (২০) তাকে মারপিট করে এরই জের ধরে অভিমান করে দুপুরে ঘরের রুয়ার সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই মো: শওকত হোসেন জানান, বিকালে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক কারনে অভিমান করে সবার অজান্তে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com