শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
দাকোপে গৃহহীন ১৪০ পরিবারের ঘর প্রদান

দাকোপে গৃহহীন ১৪০ পরিবারের ঘর প্রদান

ai

দাকোপ (খুলনা) প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জাতীয় কর্মসূচীর অংশ হিসাবে দাকোপে ভূমিহীন ও গৃহহীন ১৪০ পরিবারের মাঝে দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকালে দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভির পরিবেশনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। আশ্রয়ণ-২ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় দূর্যোগ সহনীয় গৃহনির্মান কর্মসূচীর অংশ হিসাবে ভূমি মন্ত্রনালয় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের তত্বাবধানে প্রতিটি পরিবারের জন্য ২ শতক জমি বরাদ্দে পাকা ভবন নির্মান করে দলিল এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘরের চাবি উপকার ভোগীদের হাতে তুলে দেওয়া হয়। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,

উপজেলঅ সহকারী কমিশনার ভূমি মোঃ মর্তুজা খান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়. মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, ইউপি চেয়ারম্যান রনজিত মন্ডল, সুদেব রায়, পঞ্চানন মন্ডল, সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাব সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, উপকারভোগী বিরেন্দ্রনাথ ঢালী, ফাতেমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বাজুয়া, বানীশান্তা, তিলডাঙ্গা এবং পানখালী ইউনিয়নের গৃহহীন ১৪০ পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com