শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
দাকোপে হরিণের মাংসসহ দুই ব্যক্তি গ্রেফতার

দাকোপে হরিণের মাংসসহ দুই ব্যক্তি গ্রেফতার

জিএম, আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
খুলনার দাকোপে ১১ কেজি হরিণের মাংসসহ দুই ব্যাক্তিকে আটক করেছেন থানা পুলিশ। এঘটনায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার রায়ের নেতৃত্বে এস আই হালিম, এস আই হাফিজ, এ এস আই আবুল হাসানসহ একটি টিম উপজেলার পানখালী এলাকায় অভিযান চালিয়ে মাসুদের দোকানের সামনে রাস্তার উপর থেকে চিত্রল হরিণের মাংস ও মটর সাইকেলসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেন।

আটক ব্যক্তিরা হলেন খুলনা খানজাহান আলী থানার আটরা পাল পাড়া এলাকার খান গোলজার আহম্মেদের ছেলে খান মুজিবুল সুলতান (৩৩) ও ফরিদপুর জেলার পিচনাইল থানার সালতী এলাকার আয়নাল ফকিরের ছেলে মোঃ টিটু হোসেন (২৪)।

থানা অফিসার ইনচার্জ সেখ সেকেন্দার আলী বলেন আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনের ২৬(ক)চধারা তৎসহ২০১২ বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইনের ৩৭/৪১ ধারামতে থানায় ১৩ নম্বর মামলা দায়েরের পর ২৬/০১/২১ তারিখে জেল হাজতে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com