বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই

নাজমুল হক নাহিদ, নওগাঁ:
নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে একটি মুদি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হিঙ্গলকান্দি বাজারের আবু সাঈদ চৌধুরীর মুদি দোকানে। এতে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, বুধবার রাত ১২টার দিকে হঠাৎ করে এলাকাবাসী আবু সাঈদের মুদির দোকানে আগুনের শিখা দেখতে পায়।

সঙ্গে সঙ্গে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর পৌছালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে।

প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভায় ফায়ার সার্ভিস। এই সময়ের মধ্যে আগুনে পুড়ে য়ায় আবু সাঈদের মুদির দোকানের চাউল, কিটনাশক ঔষধ, সার, ডিজেল তেল ও এলপিজি গ্যাস সিলেন্ডার ও আসবাবপত্র। এতে করে ওই দোকানের প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় বলে জানা গেছে।

এ ব্যাপারে আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com