রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
ভিন্ন স্বাদে চালতার আচার

ভিন্ন স্বাদে চালতার আচার

ফাইল ছবি

চালতা এখন শহরেও সহজলভ্য। রাস্তাঘাটে কিনতে পাওয়া যায় চালতার আচার। কিন্তু তা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়। সুস্বাদু চালতার আচার তৈরি করতে পারেন ঘরেই। রইলো রেসিপি।

উপকরণ: বড় আকারের চালতা ২টি, চিনি ৫০০ গ্রাম, খেজুরের গুড় ৫০০ গ্রাম, কাশ্মীরি মরিচ গুঁড়া ২ চা-চামচ, মরিচ টালা গুঁড়া ২ চা-চামচ, লবণ পরিমাণমতো, পাঁচফোড়ন গুঁড়া আধা চা-চামচ, মৌরি টালা গুঁড়া ১ চা-চামচ, ধনে টালা গুঁড়া ১ চা-চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ, সাদা ভিনেগার ১ কাপ ও বিট লবণ ১ চা-চামচ।

প্রণালি: চালতা টুকরা করে গরম পানিতে অল্প ভাব দিয়ে থেঁতলে নিতে হবে। তেল, গুড়, চিনি, লবণ, ভিনেগার একসঙ্গে চুলায় দিতে হবে। গুড় ও চিনি গলে গেলে চালতা দিয়ে অল্প আঁচে রান্না করুন। পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। ঠান্ডা হলে বয়ামে ভরে রাখুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com