শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে শহিদ মহানন্দ সরকারের ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মুকসুদপুরে শহিদ মহানন্দ সরকারের ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজলার জলিরপাড় বাজারে শহিদ মহানন্দ সরকারের ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকালে ননীক্ষীর ইউনিয়ন পরিষদের সামনে এ অলোচনা সভার আয়োজন করেন মহানন্দ স্মৃতি সংসদ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

গোবিন্দ চন্দ্র বালার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ধীরেন্দ্রনাথ বারুরী, ননীক্ষীর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, জলিরপাড় ইউপি সাবেক চেয়ারম্যান মিহির কান্তি রায়, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান চোকদার, মহানন্দ স্মৃতি সংসদের সাধারন সম্পাদক খলিলুর রহমান শেখ,

জলিরপাড় ইউনিয়ন ভুমি কর্মকর্তা এস এম রকিব উদ্দিন, শিক্ষক নির্মল কুমার সাহা, লিটন খান, স্বপন শেখ, বিপুল কুমার দাস, কৃষ্ণ দাস মজুমদার, কবির শেখ, মামুন শেখ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কমরেড ইসহাক আলী মোল্লা।

উল্লেখ্য- ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থান আন্দোলনে আইয়ুুব খানের পতনের দাবীতে ২ হাজার মানুষ মিছিল করার সময় পাকিস্তানি পুলিশের গুলিতে জলিরপাড় বাজারে নিহত হন মহানন্দ সরকার এবং আহত হয় ১৫ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com