রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা

মুকসুদপুরে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৩ নং মোচনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার ধোপাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ নং ওয়ার্ডের এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মোল্যা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা শ্রমিক লীগ সভাপতি হিরু আলী মীর, মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক বতু শিকদার, আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান লিটন, মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ মোল্যা প্রমুখ।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগির কবির, নজরুল ইসলাম রজো, জাহাঙ্গীর মোল্যা, তোফাজ্জেল হোসেন, জাকারিয়া মজুমদার, মানিক মোল্যা, ওদুদ মোল্যা প্রমুখ।

মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামার টুলটু।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com