শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে মোচনা ইউনিয়নের খানপুরা ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা

মুকসুদপুরে মোচনা ইউনিয়নের খানপুরা ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৩ নং মোচনা ইউনিয়নের খানপুরা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খানপুরা ৬নং ওয়ার্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম,এম মহিউদ্দিন আহম্মদ মুক্তু মুন্সী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মোল্যা, মুকসুদপুর উপজেলা শ্রমিক লীগ সভাপতি হিরু আলী মীর, মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্যা, মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান টুলটু প্রমুখ।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মুরাদ হোসেন শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগির কবির, নজরুল ইসলাম রজো, জাহাঙ্গীর মোল্যা প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোচনা ইউপি সদস্য কামরুল ইসলাম, যুবলীগ নেতা শেখ সাইফুল প্রমুখ।

মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যার উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা ওবাইদুর রহমান লিটন ও খানপুরা ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান রিপন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com