শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুজিব শতবর্ষ উপলক্ষে কাশিয়ানীতে ক্রিকেট খেলার উদ্বোধন

মুজিব শতবর্ষ উপলক্ষে কাশিয়ানীতে ক্রিকেট খেলার উদ্বোধন

প্রতিনিধি কাশিয়ানী:

মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩২ দলীয় কে. কে. প্রিমিয়ার লীগ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার পোনা মাদ্রাসা মোড় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

কাশিয়ানী-খায়েরহাট যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহসীন শেখ, সহ-সভাপতি মনোয়ার হোসেন মনো, সমাজসেবক করম আলী শিকদার, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না প্রমুখ।

খেলায় প্রথম পুরস্কার ফ্রিজ, ২য় পুরস্কার হিসেবে রয়েছে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com