রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে ১.৫‘শ লিটার মদসহ ১ মাদক ব্যবসায়ী আটক

মুকসুদপুরে ১.৫‘শ লিটার মদসহ ১ মাদক ব্যবসায়ী আটক

বাংলার নয়ন সংবাদঃ
মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি বিশেষ দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান এর নেতৃত্বে গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১.৫‘শ লিটার দেশি মদসহ প্রবীর তালুকদার (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধায় মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক প্রবীর তালুকদার একই গ্রামের মুকতেশ তালুকদারের ছেলে।
বৃহস্পতিবার রাতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব ফরহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার জলিরপাড় গ্রামে অভিযান চালিয়ে প্রবীর তালুকদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১.৫‘শ লিটার দেশি মদ, মদ বিক্রির ২হাজার ৪০০ টাকা, একটি মোবাইল ও একটি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট থেকে র‌্যাব জানতে পারে যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায় দেশীয় মদসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত দেশীয় মদসহ মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৮ এর এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com