রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
গোপালগঞ্জে ঢাকাপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন

গোপালগঞ্জে ঢাকাপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
অনাড়ম্বর পরিবেশে গোপালগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ পৌর সভার সম্মেলন কক্ষে এ পোর্টালের উদ্বোধন করা হয়।

গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লিকু কেক কেটে ঢাকাপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরআগে ঢাকাপোস্টের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, সমকালের জেলা প্রতিনিধি মনোজ সাহা, বৈশাখী টেলিভিশনের শেখ মোস্তফা জামান, সময় টিভির আমির হামজা, আমার সংবাদের সেলিম রেজা, দৈনিক প্রথম আলোর নুতন শেখ, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, দীপ্ত টিভির হোসাইন ইমাম সবুজ, নিউজ টুয়েন্টিফোরের হোসাইন আহমেদ, একাত্তর টিভির আজিজুর রহমান রনি, এশিয়ান এজের মিজানুর রহমান মানিক, খবরপত্রের জয়ন্ত শিরালী, মোহনা টেলিভিশনের মাসুদ পারভেজ, সাংবাদিক ফায়েকুজ্জামান, সাবেত হোসেন, রিজাউল আলম, এম এ জামান, অতিয়ার রহমান, হেমন্ত বিশ্বাস, শেখ হাচান, অনুজ ঘোষ, মোরশেদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করে দৈনিক যুগান্তরের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এস, এম হুমায়ূন কবীর।

প্রধান অতিথি লিয়াকত আলী লিকু বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ঢাকাপোস্ট মানসমম্মত ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। পোর্টালটি গণমানুষের কথা তুলে ধরতে সক্ষম হবে বলে আশাবাদী। আমি ঢাকাপোস্টের আগামী পথচলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com