শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুক্তিযোদ্ধাদের সম্মান করলে জাতি সম্মানিত হয় : ফারুক খান এমপি

মুক্তিযোদ্ধাদের সম্মান করলে জাতি সম্মানিত হয় : ফারুক খান এমপি

বাংলার নয়ন সংবাদঃ
মুক্তিযোদ্ধাদের সম্মান করলে জাতি সম্মানিত হয়। আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান জানিয়ে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজ বুধবার বেলা ১২ টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মাদ ফারুক খান এম’পি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন বিএনপি-জামাত সরকার যখন ক্ষমতা ছিল মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না, পরিচয় দিলে লাঞ্চিত হতেন। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার চেতনার সরকার তাই মুক্তিযোদ্ধাদের সম্মান যাতে ক্ষুন্ন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন জননেত্রী শেখ হাসিনা। উদ্ভোধনী সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের রহমান রাশেদ। এ সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফিরোজ খান, প্রকৌশলী সচিন কুমার দত্ত প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান।

উল্লেখ্য ২ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে নির্মিত সম্প্রসারিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রয়েছে আধুনিক সুযোগ, কনফারেন্স রুম, কমিউনিটি সেন্টারের সুযোগ, দোকান এবং মুক্তিযোদ্ধাদের অফিসিয়াল কার্যক্রমের জন্য অফিস রুম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com